হুয়াওয়ে নিষেধাজ্ঞায় আইফোনের সরবরাহ বেড়েছে

৩০ জুন, ২০১৯ ১৭:১৩  
চলমান যুক্তরাষ্ট্র-হুয়াওয়ে বাণিজ্য জটিলতায় অ্যাপলের আইফোন সংযোজন এবং বাজারে সরবরাহ বেড়েছে। কোয়েন প্রকাশিত এক গবেষণার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে রয়টার্স। প্রকাশিত গবেষণায় দেখা গেছে, জুনে শেষ হওয়া প্রান্তিকে আইফোন সংযোজন এবং সরবরাহ ৪০ মিলিয়ন ইউনিটে উন্নীত হয়েছে, যার প্রকৃত লক্ষ্যমাত্রা ছিলো ৩৯ মিলিয়ন ইউনিট। ট্রাম্প প্রশাসন কর্তৃক যুক্তরাষ্ট্রের কোম্পানি হুয়াওয়ে পণ্য বা সেবা ক্রয়ের সাম্প্রতিক নিষেধাজ্ঞার ফলে (পরবর্তীতে সাময়িকভাবে শিথিল করা হয়) অ্যাপল বিভিন্ন বাজার থেকে আইফোনের চাহিদা বেশি পাচ্ছে বলে জানা গেছে। ডিবিটেক/বিএমটি
[প্রিয় পাঠক, আপনিও ডিজি বাংলা’র অংশ হয়ে উঠুন। প্রযুক্তি বিষয়ক খবরা-খবর, মোবাইল-গেম রিভিউ, স্কুল-কলেজ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবন-গবেষণা, মেলা, ফ্যাশন, লাইফস্ট্যাইল, ক্যারিয়ার, পরামর্শ, টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন[email protected] এ ঠিকানায়। সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগের নম্বরটিও লিখুন। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। ভালো লেখার জন্য মিলবে পুরস্কার।]